মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ১.৫.৩ (মার্চ ০৩, ২০০৭)
|
বাংলা ইউনিকোডে লেখা ও প্রচলিত বাংলা থেকে ইউনিকোডে পরিবর্তনের অনলাইন এপ্লিকেশন। (ডাউনলোড) |
English |
বাংলা |
ডেভলপার: এস এম মাহবুব মুর্শেদ, অরূপ কামাল
If you can't see Bangla, please download Unicode Bangla Font from here.
যে চাবি টেপা হয়েছে: কিছু না
এই প্রজেক্টটি ওয়েব এপ্লিকেশনের জন্য ইউনিকোড ভিত্তিক বাংলা টুলস গড়ে তুলবার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে।
প্রাথমিকভাবে বিজয়, অভ্র ফোনেটিক (অসম্পূর্ণ) ইত্যাদি লেখন পদ্ধতি এবং প্রচলিত বাংলা থেকে ইউনিকোড ও উল্টোটা
পরিবর্তন করার টুল তৈরী করা হয়েছে। সোর্সফর্জে প্রজেক্টের প্রধান পাতা এখানে পাবেন।
লক্ষ্য করুন: অভ্র ফোনেটিক কিন্তু এখনও অসম্পূর্ণ।
শর্টকাট চাবি:
- ইংরেজী টাইপ করতে Ctl+Alt+E বা
Escape চাপুন।
- বিজয় পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+B চাপুন।
- সামহোয়্যার-ইন ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+P চাপুন।
- অভ্র ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+A চাপুন। লক্ষ্য করুন, অভ্র ফোনেটিক কিন্তু এখনও অসম্পূর্ণ।
- ইউনিজয় পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+U চাপুন।
প্রচলিত বাংলা থেকে ইউনিকোড বা উল্টোটা পরিবর্তন করতে:
- প্রচলিত বাংলা থেকে ইউনিকোড
যদি আপনি বিজয় ২০০১, সামহোয়্যার-ইন টেকস্ট বা বৈশাখী বাংলা থেকে ইউনিকোডে পরিবর্তন করতে চান তাহলে
নিচের টেকস্ট বক্সে লেখাটি পেস্ট করে পুরোনো বাংলা বাক্সের ঠিক উপরের উপযুক্ত অপশনটি বাছাই করে নিয়ে
"ইউনিকোডে বদলে উপরে নাও" বোতামটি চাপ দিন। এতে করে নীচের 'পুরোনো বাংলা' বাক্সের লেখাটি ইউনিকোড
হয়ে উপরের বাক্সে চলে যাবে।
- ইউনিকোড থেকে প্রচলিত বাংলা
যদি আপনি ইউনিকোড থেকে বিজয় ২০০১, সামহোয়্যার-ইন টেকস্ট বা বৈশাখী বাংলায় পরিবর্তন করতে চান তাহলে
উপরের টেকস্ট বক্সে ইউনিকোড লেখাটি পেস্ট করে পুরোনো বাংলা বাক্সের ঠিক উপরের উপযুক্ত অপশনটি বাছাই করে নিয়ে
"পুরোনো বাংলায় বদলে নীচে আনো" বোতামটি চাপ দিন। এতে করে 'ইউনিকোড এডিটরের' লেখাটি পুরোনো
বাংলায় পরিবর্তীত হয়ে নীচের বাক্সে চলে আসবে।
- প্রচলিত বাংলা থেকে আরেক ধরনের প্রচলিত বাংলা
যদি প্রচলিত বিজয় বাংলা থেকে বৈশাখী বাংলায় পরিবর্তন করতে চান তাহলে প্রথমে বিজয় থেকে ইউনিকোডে
বদলে নিন, তারপর ইউনিকোড থেকে বৈশাখী তে বদলে নিয়ে আসুন। উল্টোটার জন্য উল্টোটা করুন।
এই ধরনের অন্যান্য টুল
- অনলাইন লেখন পদ্ধতি
- অনলাইন পরিবর্তন করার টুল
ধন্যবাদ জানাই:
- কনফুসিয়াস
টেস্ট করার জন্য এবং তৈরীর সময়ে পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য।
- হিমু
টেস্ট করার জন্য এবং তৈরীর সময়ে পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য।
- আশার আলো
তৈরীর সময়ে পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য।
- সাজেদ চৌধুরী
পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য।
- কৌশিক
ইন্টারফেসের ব্যাপারে পরামর্শ দেবার এবং প্রচারনা করার জন্য।
- তিমুর
দুর্লভ কিছু বাগ ধরে দেবার জন্য।
- মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান
বেশ অনেকগুলো বাগ ধরে দেবার জন্য।
- ধুসর গোধুলী
প্রচারনা করার জন্য।
- আপনাকে
ব্যবহার করার জন্য। :-)